ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বসতঘরে সরকারি চাল মজুত রাখায় ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬

বসতঘরে সরকারি চাল মজুত রাখায় ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল অবৈধভাবে বসতঘরে মজুত রাখার অভিযোগে এক ডিলারকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাইয়ারগাঁও গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় ডিলারের বাড়ি থেকে ৬৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত রাখার কোনো সুযোগ নেই। প্রশাসন এমন অনিয়ম রোধে অভিযান ও কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে।

ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপ মূলত সরকারি চালের সঠিক বিতরণ নিশ্চিত করতে নেয়া হয়েছে। এতে কালোবাজারি বা অনিয়মে চাল ব্যবহারের সুযোগ কমানো হবে। প্রশাসন বলেছে, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বসতঘরে সরকারি চাল মজুত রাখায় ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সুনামগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল অবৈধভাবে বসতঘরে মজুত রাখার অভিযোগে এক ডিলারকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাইয়ারগাঁও গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় ডিলারের বাড়ি থেকে ৬৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত রাখার কোনো সুযোগ নেই। প্রশাসন এমন অনিয়ম রোধে অভিযান ও কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে।

ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপ মূলত সরকারি চালের সঠিক বিতরণ নিশ্চিত করতে নেয়া হয়েছে। এতে কালোবাজারি বা অনিয়মে চাল ব্যবহারের সুযোগ কমানো হবে। প্রশাসন বলেছে, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ