ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পেলেন জাতীয় সংসদের প্রথম সারির আসন

মোঃ সুজন শরীফ
মোঃ সুজন শরীফ
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পেলেন জাতীয় সংসদের প্রথম সারির আসন
ছবি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেয়েছেন। সাধারণত জাতীয় সংসদের প্রথম সারির আসন বরাদ্দ দেওয়া হয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং জ্যেষ্ঠ সংসদ সদস্যদের জন্য। সে প্রেক্ষিতে তার এই আসন প্রাপ্তি রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

সংসদীয় মহলে এ বিষয়ে বলা হচ্ছে, নতুন সংসদে প্রথম সারির আসন পাওয়া মানে সংশ্লিষ্ট সদস্যের রাজনৈতিক মর্যাদা এবং দায়িত্বের স্বীকৃতি। বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে, যা তার ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্বের গুরুত্বকেই প্রতিফলিত করে।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন সরকারে জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি দেশের তথ্য ও সম্প্রচার খাতের নীতিনির্ধারণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত নতুন সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১২ মার্চ ২০২৬। এদিন থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জাতীয় সংসদ ভবন এ অনুষ্ঠিত অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন এবং দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের পথ সুগম হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পাওয়া শুধু সম্মানের বিষয় নয়, বরং এটি সংশ্লিষ্ট সংসদ সদস্যের সংসদীয় প্রভাব, ক্ষমতা এবং রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সূচক।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পেলেন জাতীয় সংসদের প্রথম সারির আসন

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেয়েছেন। সাধারণত জাতীয় সংসদের প্রথম সারির আসন বরাদ্দ দেওয়া হয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং জ্যেষ্ঠ সংসদ সদস্যদের জন্য। সে প্রেক্ষিতে তার এই আসন প্রাপ্তি রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

সংসদীয় মহলে এ বিষয়ে বলা হচ্ছে, নতুন সংসদে প্রথম সারির আসন পাওয়া মানে সংশ্লিষ্ট সদস্যের রাজনৈতিক মর্যাদা এবং দায়িত্বের স্বীকৃতি। বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে, যা তার ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্বের গুরুত্বকেই প্রতিফলিত করে।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন সরকারে জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি দেশের তথ্য ও সম্প্রচার খাতের নীতিনির্ধারণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত নতুন সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১২ মার্চ ২০২৬। এদিন থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জাতীয় সংসদ ভবন এ অনুষ্ঠিত অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন এবং দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের পথ সুগম হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পাওয়া শুধু সম্মানের বিষয় নয়, বরং এটি সংশ্লিষ্ট সংসদ সদস্যের সংসদীয় প্রভাব, ক্ষমতা এবং রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সূচক।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ