ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘাতক ট্রাকচালক গ্রেফতার

নওগাঁর মহাদেবপুরে গত ৩১ জানুয়ারি পাঁচজন নিহত হওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পলাতক ড্রাম ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে মহাদেবপুরের ৬ নম্বর এনায়েতপুর ইউনিয়নের শিবপুর (পাটকাঠি) জিয়া বাজার ব্র্যাক অফিস সংলগ্ন পাকা সড়কে বিপরীত দিক থেকে দ্রুতগতির ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাকের সঙ্গে অন্য একটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।

মামলা নং-৩০, তারিখ ৩১/০১/২০২৬, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় দায়ের করা হয়। নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেফতার নিশ্চিতের নির্দেশ দেন।

পুলিশ জানায়, ট্রাকচালক মো. আলম হোসেন (৩১) নওগাঁ সদর উপজেলার লক্ষণপুর গ্রামের বাসিন্দা। ১০ মার্চ রাত আনুমানিক ২:৪৫ মিনিটে মহাদেবপুর থানাধীন ভীমপুর ইউনিয়নের খোদ্দ নারায়ণপুর নিচপাড়া গ্রামে তার নানা-শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘাতক ট্রাকচালক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে গত ৩১ জানুয়ারি পাঁচজন নিহত হওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পলাতক ড্রাম ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে মহাদেবপুরের ৬ নম্বর এনায়েতপুর ইউনিয়নের শিবপুর (পাটকাঠি) জিয়া বাজার ব্র্যাক অফিস সংলগ্ন পাকা সড়কে বিপরীত দিক থেকে দ্রুতগতির ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাকের সঙ্গে অন্য একটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।

মামলা নং-৩০, তারিখ ৩১/০১/২০২৬, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় দায়ের করা হয়। নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেফতার নিশ্চিতের নির্দেশ দেন।

পুলিশ জানায়, ট্রাকচালক মো. আলম হোসেন (৩১) নওগাঁ সদর উপজেলার লক্ষণপুর গ্রামের বাসিন্দা। ১০ মার্চ রাত আনুমানিক ২:৪৫ মিনিটে মহাদেবপুর থানাধীন ভীমপুর ইউনিয়নের খোদ্দ নারায়ণপুর নিচপাড়া গ্রামে তার নানা-শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ