আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। এই নিলামে অংশ নিতে ১ হাজার ৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। কিন্তু আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত তালিকায় জায়গা দিয়েছে ৩৫০ জন ক্রিকেটারকে। এই তালিকায় নাম নেই আইপিএলের বেশ কয়েকজন নিয়মিত তারকার।
আইপিএলের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া তারকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম বাংলাদেশের সাকিব আল হাসান। গত কয়েক বছর ধরে আইপিএলে অনিয়মিত হলেও লম্বা সময় আইপিএলে খেলেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ের অভিজ্ঞতাও আছে তাঁর। তবে এবার প্রাথমিক তালিকায় নাম দিয়েও চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়নি সাকিবের।
এবারের আইপিএলে দেখা যাবে না ফাফ ডু প্লেসিকে। নতুন মৌসুমের আগে তাঁকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। সর্বশেষ আসরে দিল্লির সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন ফাফ। আসন্ন মৌসুমে আইপিএলের পরিবর্তে একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএলে খেলবেন তিনি। তাই নিলাম থেকে সরে গেছেন ফাফ।
আইপিএলে লম্বা সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আন্দ্রে রাসেল। তবে এবারের আসরে আর রাসেলকে মাঠে দেখা যাবে না। কারণ কিছু দিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে না থাকলেও কেকেআরের পাওয়ার কোচ হিসেবে তাঁকে কেকেআরের ড্রেসিংরুমে দেখা যাবে।
আইপিএলে আট মৌসুম খেলেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তবে এবার আইপিএলের নিলামে নাম নেই মঈন আলীর। একই সময়ে মাঠে গড়াতে যাওয়া পিএসএলকে বেছে নিয়েছেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন