ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারীপ্রধান পরিবারের জন্য মাসিক ভাতার 'ফ্যামিলি কার্ড' উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬

নারীপ্রধান পরিবারের জন্য মাসিক ভাতার 'ফ্যামিলি কার্ড' উদ্বোধন আজ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের নতুন 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় নারীপ্রধান পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যেন প্রতিটি পরিবারের কাছে পৌঁছায়, সেই লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাব রাখা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

পাইলটিং পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। সুবিধাভোগী বাছাইয়ে জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান ও গৃহস্থালি সম্পদের তথ্য সংগ্রহ করেছেন।

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নারীপ্রধান পরিবারের জন্য মাসিক ভাতার 'ফ্যামিলি কার্ড' উদ্বোধন আজ

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের নতুন 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় নারীপ্রধান পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যেন প্রতিটি পরিবারের কাছে পৌঁছায়, সেই লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাব রাখা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

পাইলটিং পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। সুবিধাভোগী বাছাইয়ে জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান ও গৃহস্থালি সম্পদের তথ্য সংগ্রহ করেছেন।

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ