ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে আইফোনের লোভে বন্ধুকে হত্যা : আটক ২

ছবি : মুকসুদপুরে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, আটক ২

গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন ও নগদ টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে তার চার বন্ধু। ঘটনা ঘটেছে ৭ মার্চ, দুইদিন পরে সোমবার (৯ মার্চ) রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম মোল্যা মুকসুদপুর কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র এবং ইতালী প্রবাসী লিখন মোল্যার ছেলে। তিনি ৭ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয়রা কচুরীপানার মধ্যে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সিয়ামের কাছে থাকা আইফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগার করার উদ্দেশ্যে তার চার বন্ধু—বাঁশবাড়ীয়া এলাকার ইউপি সদস্য রিপনের ছেলে সাজিদ, টুটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সী, এবং ঝুটিগ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার-সিয়ামের হত্যার পরিকল্পনা করে।

এই ঘটনায় ঝুটিগ্রামের দিদার (১৪) ও বাঁশবাড়ীয়া গ্রামের পারভেজ (১৫)কে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুকসুদপুরে আইফোনের লোভে বন্ধুকে হত্যা : আটক ২

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন ও নগদ টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে তার চার বন্ধু। ঘটনা ঘটেছে ৭ মার্চ, দুইদিন পরে সোমবার (৯ মার্চ) রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম মোল্যা মুকসুদপুর কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র এবং ইতালী প্রবাসী লিখন মোল্যার ছেলে। তিনি ৭ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয়রা কচুরীপানার মধ্যে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সিয়ামের কাছে থাকা আইফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগার করার উদ্দেশ্যে তার চার বন্ধু—বাঁশবাড়ীয়া এলাকার ইউপি সদস্য রিপনের ছেলে সাজিদ, টুটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সী, এবং ঝুটিগ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার-সিয়ামের হত্যার পরিকল্পনা করে।

এই ঘটনায় ঝুটিগ্রামের দিদার (১৪) ও বাঁশবাড়ীয়া গ্রামের পারভেজ (১৫)কে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ