ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অনাবাদি জমি ও আঙিনায় পুষ্টি বাগান গড়ে তোলার আহ্বান, ভাঙ্গায় উঠান বৈঠক

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় অনাবাদি জমি ও বসতবাড়ির আঙিনায় নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আজিমনগর এলাকায় নারী ও পুরুষদের অংশগ্রহণে বৈঠকটি সম্পন্ন হয়।

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোল্লা আল মামুন। বৈঠকে কৃষকদের নিজস্ব আঙিনায় পুষ্টিকর ও নিরাপদ সবজি উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে একটি করে পেয়ারা ও লেবুর চারা, চায়ের পাত্রে চাষযোগ্য সবজি বীজ এবং বিভিন্ন সবজির ছবি সংবলিত একটি প্লেট বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোল্লা আল মামুন বলেন, অল্প জায়গা ব্যবহার করেও পরিবারের পুষ্টি চাহিদা পূরণে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন সম্ভব। একই সঙ্গে অতিরিক্ত সবজি বিক্রি করে বাড়তি আয় করা যায়। তিনি কৃষকদের মৌসুমি সবজি চাষ, উন্নত বীজ নির্বাচন, সারের সঠিক ব্যবহার, রোগবালাই দমন এবং সবজির পরিচর্যা সম্পর্কিত বিস্তারিত পরামর্শও দেন।

উঠান বৈঠকের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভাঙ্গা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষক ও গৃহিণীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অনাবাদি জমি ও আঙিনায় পুষ্টি বাগান গড়ে তোলার আহ্বান, ভাঙ্গায় উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় অনাবাদি জমি ও বসতবাড়ির আঙিনায় নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আজিমনগর এলাকায় নারী ও পুরুষদের অংশগ্রহণে বৈঠকটি সম্পন্ন হয়।

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোল্লা আল মামুন। বৈঠকে কৃষকদের নিজস্ব আঙিনায় পুষ্টিকর ও নিরাপদ সবজি উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে একটি করে পেয়ারা ও লেবুর চারা, চায়ের পাত্রে চাষযোগ্য সবজি বীজ এবং বিভিন্ন সবজির ছবি সংবলিত একটি প্লেট বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোল্লা আল মামুন বলেন, অল্প জায়গা ব্যবহার করেও পরিবারের পুষ্টি চাহিদা পূরণে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন সম্ভব। একই সঙ্গে অতিরিক্ত সবজি বিক্রি করে বাড়তি আয় করা যায়। তিনি কৃষকদের মৌসুমি সবজি চাষ, উন্নত বীজ নির্বাচন, সারের সঠিক ব্যবহার, রোগবালাই দমন এবং সবজির পরিচর্যা সম্পর্কিত বিস্তারিত পরামর্শও দেন।

উঠান বৈঠকের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভাঙ্গা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষক ও গৃহিণীরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ