“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
এ সময় বক্তারা বলেন, শুধু দিবসেই নয় নারীদের এগিয়ে নিতে সবখানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অবহেলার চোখে নয় সহযোগিতার মনোভাব নিয়ে নারীদের এগিয়ে নিতে সরকারসহ সমাজের সকলকে কাজ করার কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন নারী সংগঠনের নারী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার নারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন