ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বাড়াল বিইআরসি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬

জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বাড়াল বিইআরসি

বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতার মধ্যে মার্চ মাসের জন্য বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বড় ব্যবধানে বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার ৮ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে লিটার প্রতি ১৭ টাকা ২৯ পয়সা বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়।

বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম এখন থেকে ১১২ টাকা ৪১ পয়সা কার্যকর হবে। গত ফেব্রুয়ারি মাসে এই জ্বালানির দাম ছিল লিটার প্রতি ৯৫ টাকা ১২ পয়সা। মাত্র এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের এমন উল্লম্ফন দেশের এভিয়েশন খাতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সাথে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ ডলারে উন্নীত করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক রুটে জ্বালানির দাম সামান্য বাড়িয়ে ০.৬২৪৬ ডলার থেকে ০.৬২৫৭ ডলারে নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য যে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার দর এবং সরবরাহ পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতি মাসেই জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে বিইআরসি। তবে এবারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে বিমান ভাড়ার ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। বিইআরসির এই নতুন সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বাড়াল বিইআরসি

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতার মধ্যে মার্চ মাসের জন্য বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বড় ব্যবধানে বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার ৮ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে লিটার প্রতি ১৭ টাকা ২৯ পয়সা বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়।

বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম এখন থেকে ১১২ টাকা ৪১ পয়সা কার্যকর হবে। গত ফেব্রুয়ারি মাসে এই জ্বালানির দাম ছিল লিটার প্রতি ৯৫ টাকা ১২ পয়সা। মাত্র এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের এমন উল্লম্ফন দেশের এভিয়েশন খাতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সাথে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ ডলারে উন্নীত করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক রুটে জ্বালানির দাম সামান্য বাড়িয়ে ০.৬২৪৬ ডলার থেকে ০.৬২৫৭ ডলারে নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য যে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার দর এবং সরবরাহ পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতি মাসেই জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে বিইআরসি। তবে এবারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে বিমান ভাড়ার ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। বিইআরসির এই নতুন সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ