ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ছবি : সংগৃহীত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রোববার (৮ মার্চ) সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

দিবসটির সূচনা হয় সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নারী অধিকার, সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদর্শন করা হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. তাজুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে আইরিন রহমান ও সোনিয়া খাতুন বক্তব্য প্রদান করেন। বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, সমাজের সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয় এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ