ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় আজ রোববার (৮ মার্চ) সকাল ৭টা থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রায় দুই ঘণ্টা পর সকাল ৮টা ৫০ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, রাতের শেষ ভাগ থেকে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গেলে নৌপথের মার্কিং বাতি ও চ্যানেল সঠিকভাবে দেখা যাচ্ছিল না। ফলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হওয়ায় কর্তৃপক্ষ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই সময় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং চালক-যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন