রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মৃত্যু হওয়া দুই বছরের শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছিল। হৃদয়বিদারক এই মুহূর্তে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার নিজ গ্রামে জানাজা শেষে সাজিদের দাফন সম্পন্ন করা হয়।
জানাজার আগে শিশুটির নিথর দেহ দেখে মা-বাবাসহ পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছিলেন। পুরো গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। উদ্ধারকারীদের ৩২ ঘণ্টার আপ্রাণ প্রচেষ্টার পরও শিশুটিকে জীবিত ফিরিয়ে আনা না–পারে সবাই গভীর হতাশা প্রকাশ করেন।
দাফন শেষে স্থানীয়রা ঘটনাটির জন্য সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন