ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদের ছুটিতে চার জেলায় বিশেষ বাস দিচ্ছে জাকসু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে চার জেলায় বিশেষ বাস দিচ্ছে জাকসু

আসন্ন ঈদুল ফিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ফেরার সুবিধার কথা ভেবে বিশেষ দূরপাল্লার বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। আগামী ১১ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো ছেড়ে যাবে।

জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান শুক্রবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআরটিসি ডাবল ডেকার বাসে প্রতিটিতে ৭৫টি আসন থাকবে এবং সব আসন পূরণ হলেই কেবল বাস ছাড়বে। আসন বুকিংয়ের শেষ সময় ৮ মার্চ ২০২৬ (রবিবার)।

এই উদ্যোগের আওতায় রংপুর, বগুড়া, খুলনা ও বরিশাল — এই চারটি গন্তব্যে বাস চলাচল করবে। রংপুর ও বগুড়াগামী বাস যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ রুটে যাবে। খুলনাগামী বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে গন্তব্যে পৌঁছাবে। বরিশালগামী বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ও মাদারিপুর পার হয়ে বরিশাল যাবে।

জাকসু সংশ্লিষ্টরা জানান, ঈদে একসঙ্গে বাড়ি ফেরা শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদের ছুটিতে চার জেলায় বিশেষ বাস দিচ্ছে জাকসু

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

আসন্ন ঈদুল ফিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ফেরার সুবিধার কথা ভেবে বিশেষ দূরপাল্লার বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। আগামী ১১ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো ছেড়ে যাবে।

জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান শুক্রবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআরটিসি ডাবল ডেকার বাসে প্রতিটিতে ৭৫টি আসন থাকবে এবং সব আসন পূরণ হলেই কেবল বাস ছাড়বে। আসন বুকিংয়ের শেষ সময় ৮ মার্চ ২০২৬ (রবিবার)।

এই উদ্যোগের আওতায় রংপুর, বগুড়া, খুলনা ও বরিশাল — এই চারটি গন্তব্যে বাস চলাচল করবে। রংপুর ও বগুড়াগামী বাস যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ রুটে যাবে। খুলনাগামী বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে গন্তব্যে পৌঁছাবে। বরিশালগামী বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ও মাদারিপুর পার হয়ে বরিশাল যাবে।

জাকসু সংশ্লিষ্টরা জানান, ঈদে একসঙ্গে বাড়ি ফেরা শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ