ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি দুপুরে মতিঝিলের একটি মসজিদে একটি প্রচার কার্যক্রম শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন।
চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসা এক আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন