ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামে রাতের আঁধারে এক কৃষকের কদম পেঁয়াজের (বীজ পেঁয়াজ) ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক ইন্তাজ খালাসী (৩৮) জানান, তিনি রায়পাড়া গ্রামের ৫৫ নম্বর মৌজার ৮ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে ৭ শতাংশ জমিতে অতি যত্ন সহকারে এই পেঁয়াজের আবাদ করেছিলেন।
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ক্ষেতে প্রবেশ করে পিয়াজের কদম ফুলগুলো ছিঁড়ে ফেলে এবং গাছগুলো তছনছ করে দিয়ে যায়। সকালে ক্ষেতের এই ধ্বংসযজ্ঞ দেখে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক।
ইন্তাজ খালাসী জানান, এই ফসলের ওপর তার অনেক স্বপ্ন ও বিনিয়োগ ছিল, কিন্তু রাতের আঁধারে শত্রুতামূলকভাবে তার এই অপূরণীয় ক্ষতি করা হয়েছে। এতে তিনি বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি ভাঙ্গা উপজেলা কৃষি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কৃষকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন