কুয়েতের জারা জালমি এলাকার মরু অঞ্চলে বৃহস্পতিবার বিকেলে মিসাইল বিস্ফোরণে চট্টগ্রামের সন্দ্বীপের প্রবাসী জাহেদ হোসেন (৩০) নিহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৩টার দিকে কুয়েতের জারা জালমি এলাকার মরু অঞ্চলে একটি মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহেদ হোসেন গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত জাহেদ হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছোট ছেলে। তিনি স্ত্রী ও দুই বছর বয়সী এক প্রতিবন্ধী সন্তান রেখে গেছেন।
স্বজনরা জানান, প্রায় চার বছর আগে উট চড়ানোর কাজে নিয়োজিত হওয়ার ভিসায় জাহেদ কুয়েতে যান। সেখানে তিনি মরু অঞ্চলে ক্যামেল রাইডিং–সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েত থেকে এক আত্মীয় ফোন করে পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়।
খবর পেয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন