ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে সাত জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে সাত জরুরি নির্দেশনা
সংগৃহীত ছবি

রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গ্রাহকদের জন্য সাতটি বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ।

৫ মার্চ বৃহস্পতিবার এক বার্তার মাধ্যমে বিদ্যুৎ বিভাগ পবিত্র রমজান মাস, গ্রীষ্মকাল ও চলতি সেচ মৌসুমে লোডশেডিং এড়াতে এই আহ্বান জানায়। নির্দেশনায় গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি সাতটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সাত নির্দেশনা নিম্নরূপ:

সেচ পাম্পের সময়সূচি: সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাম্প চালু রাখা।

সাশ্রয়ী সেচ পদ্ধতি: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ‘ওয়েট অ্যান্ড ড্রাই’ পদ্ধতিতে সেচ কাজ সম্পন্ন করা।

এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ: বিদ্যুৎ খরচ কমাতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা।

আলোকসজ্জা পরিহার: দোকান, শপিংমল, পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ রাখা।

অবৈধ সংযোগ বন্ধ: দুর্ঘটনা এড়াতে হুকিং বা যেকোনো ধরনের অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকা।

চার্জিংয়ে সতর্কতা: ইজিবাইক ও অটোরিকশায় অবৈধভাবে চার্জ দেওয়া থেকে বিরত থাকা।

পিক আওয়ারে বিধিনিষেধ: বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এসি, ওভেন, হিটার, ইস্ত্রি ও পানির পাম্পসহ অধিক বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বন্ধ রাখা।

বিদ্যুৎ বিভাগ মনে করছে, গ্রাহকরা এই নির্দেশনাগুলো গুরুত্বের সাথে মেনে চললে সেচ মৌসুম ও রমজানে সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সহজ হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে সাত জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ