ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৫ দিন ধরে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

৫ দিন ধরে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ
চিত্র : সংগৃহীত

যুদ্ধ কবলিত ইরানে গত ৫ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেটব্লক জানিয়েছে, গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত ১২০ ঘণ্টা (৫ দিন) ধরে দেশজুড়ে ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ আছে। ইরানের মাত্র এক শতাংশ মানুষই ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন ধরে সংলাপ চলেছিল। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

সংলাপ শেষ হওয়ার পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।

আজ টানা ৬ দিন ধরে যুদ্ধ চলছে ইরানে। ইতোমধ্যে এ যুদ্ধে প্রায় ১ হাজার মানুষ নিহত এবং ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৫ দিন ধরে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

যুদ্ধ কবলিত ইরানে গত ৫ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেটব্লক জানিয়েছে, গত ১ মার্চ থেকে এখন পর্যন্ত ১২০ ঘণ্টা (৫ দিন) ধরে দেশজুড়ে ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ আছে। ইরানের মাত্র এক শতাংশ মানুষই ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন ধরে সংলাপ চলেছিল। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

সংলাপ শেষ হওয়ার পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।

আজ টানা ৬ দিন ধরে যুদ্ধ চলছে ইরানে। ইতোমধ্যে এ যুদ্ধে প্রায় ১ হাজার মানুষ নিহত এবং ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ