ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি ভূরাজনৈতিক ইস্যুও আলোচনায় আসবে। সম্প্রতি সই হওয়া বাণিজ্যচুক্তির বাস্তবায়ন এবং প্রস্তাবিত নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের বিষয়টিও গুরুত্ব পাবে। বিশেষত জিসোমিয়া ও আকসা নামের দুটি প্রতিরক্ষাচুক্তি সই করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যার মধ্যে জিসোমিয়া নিয়ে আলোচনা ইতোমধ্যে অনেকটা এগিয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টিও বৈঠকে উঠে আসতে পারে। এখন পর্যন্ত প্রায় ৫০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে এবং আরও প্রায় পাঁচ হাজার বাংলাদেশি ফেরত আসার প্রক্রিয়ায় রয়েছেন। সফরে পল কাপুরের সঙ্গে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা লরা অ্যান্ডারসন। দিনের শেষে বাণিজ্যমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি ভূরাজনৈতিক ইস্যুও আলোচনায় আসবে। সম্প্রতি সই হওয়া বাণিজ্যচুক্তির বাস্তবায়ন এবং প্রস্তাবিত নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের বিষয়টিও গুরুত্ব পাবে। বিশেষত জিসোমিয়া ও আকসা নামের দুটি প্রতিরক্ষাচুক্তি সই করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যার মধ্যে জিসোমিয়া নিয়ে আলোচনা ইতোমধ্যে অনেকটা এগিয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টিও বৈঠকে উঠে আসতে পারে। এখন পর্যন্ত প্রায় ৫০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে এবং আরও প্রায় পাঁচ হাজার বাংলাদেশি ফেরত আসার প্রক্রিয়ায় রয়েছেন। সফরে পল কাপুরের সঙ্গে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা লরা অ্যান্ডারসন। দিনের শেষে বাণিজ্যমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ