ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত, দুই নারী দালালের এক মাসের কারাদণ্ড

মুকসুদপুর ভ্রাম্যমান আদালতে দুই দালালের কারাদণ্ড

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই নারী দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অভিযান চালিয়ে শেফালি আক্তার ও সুমি আক্তার নামে দুই নারী দালালকে প্রমাণসহ আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষের নজরে আসে। এ নিয়ে বিভিন্ন সূত্র থেকে মৌখিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় দুই নারী দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়দের মতে, এই অভিযানের ফলে হাসপাতাল চত্বরে দালাল চক্রের তৎপরতা কমবে এবং রোগী ও তাদের স্বজনরা সেবা গ্রহণে স্বস্তি ফিরে পাবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত, দুই নারী দালালের এক মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই নারী দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অভিযান চালিয়ে শেফালি আক্তার ও সুমি আক্তার নামে দুই নারী দালালকে প্রমাণসহ আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষের নজরে আসে। এ নিয়ে বিভিন্ন সূত্র থেকে মৌখিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় দুই নারী দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়দের মতে, এই অভিযানের ফলে হাসপাতাল চত্বরে দালাল চক্রের তৎপরতা কমবে এবং রোগী ও তাদের স্বজনরা সেবা গ্রহণে স্বস্তি ফিরে পাবেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ