ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। উপজেলা/জোন পর্যায় থেকে শুরু করে জেলা ও বিভাগীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তীর্ণ প্রতিযোগীরা চূড়ান্তে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 'ক' গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৮ বছর), 'খ' গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর) এবং 'গ' গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর)।
জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু প্রতিযোগীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে আবেদন করে ইসলামিক ফাউন্ডেশনের স্ব স্ব জেলা বা উপজেলা কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে। নাম নিবন্ধনের সর্বশেষ তারিখ আগামী ৩১ মার্চ। ১ এপ্রিল থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন