শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি, মান্দা উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ-এর হলরুমে শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক ও মটগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. ইকরামুল বারী টিপু, সংসদ সদস্য, নওগাঁ-৪ (মান্দা)।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা গোলাম সরোয়ার স্বপন, আনিসুর রহমান, আব্দুস সামাদ, আকতারুজ্জামান বাবুল, আব্দুল মালেক, এনামুল হক, জহুরুল ইসলাম, অনুপ কুমার মহন্তসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী পাঠদান পদ্ধতি চালু, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতিতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভা শেষে উপস্থিত শিক্ষকদের মধ্যে আশাবাদ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টদের মতে, এই মতবিনিময় সভা মান্দার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন