বাংলাদেশে মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে স্বর্ণের দাম নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে নতুন দাম কার্যকর করেছে।
সকালে সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভা অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে সভায় দেশের স্বর্ণের বাজার পরিস্থিতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে সর্বসম্মতিক্রমে স্বর্ণ ও রূপার অলঙ্কারের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন দাম কার্যকর থাকবে।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২,৭৭,৪২৯ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২,৬৪,৭৭৩ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি ২,২৭,০০১ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ভরি ১,৮৫,৭৫১ টাকায়।
রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট রূপা প্রতি ভরি বিক্রি হবে ৭,১৭৩ টাকা, ২১ ক্যারেট ৬,৮৮১ টাকা, ১৮ ক্যারেট ৫,৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৪,৪৩২ টাকায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে ক্রেতাকে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হবে। এছাড়া গহনার নকশা ও মজুরি চার্জ প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন