রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম কঠোর হস্তে দমনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে তিনি একটি বিশেষ হটলাইন নম্বরও চালু করেছেন।
সোমবার (২ মার্চ ২০২৬) প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, এখন থেকে ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) নির্বাচনী এলাকার কোনো নাগরিক চাঁদাবাজি, সন্ত্রাস বা কোনো অনিয়মের শিকার হলে সরাসরি ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন। জনগণের দুর্ভোগ কমাতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমার নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখাই মূল লক্ষ্য। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। এই হটলাইনের মাধ্যমে আমি নিজেই সরাসরি জনগণের সমস্যাগুলো তদারকি করতে চাই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ যদি চাঁদাবাজি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তবে তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর সরাসরি তদারকির সুযোগ তৈরি হওয়ায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন