ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন থেকে আজ সোমবার (২ মার্চ) পর্যন্ত মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে তিন দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং আজ সোমবার ৩৯টি ফ্লাইট বাতিল হয়।

সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৫টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট।

তবে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন থেকে আজ সোমবার (২ মার্চ) পর্যন্ত মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে তিন দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং আজ সোমবার ৩৯টি ফ্লাইট বাতিল হয়।

সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৫টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট।

তবে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ