আজ দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরে ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাংকের ভেতরে হঠাৎ আগুন ধরে গেলে সেখানে থাকা কর্মচারী ও গ্রাহকরা আতঙ্কিত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ব্যাংকের ভেতরে আগুন নেভানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
আগ্নিকাণ্ডের সময় কিছু কর্মচারী এবং গ্রাহক ব্যাংকের ভেতরে আটকা পড়েন। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় সবাই নিরাপদে বাইরে বের হতে সক্ষম হন। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাংকের ভেতরে নথিপত্র, আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা ঘটনা স্থল পরিদর্শন করছে। পরবর্তী সময়ে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
এই ঘটনায় ব্যাংকের কর্মচারী ও গ্রাহকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলেও, ফায়ার সার্ভিসের দ্রুত প্রতিক্রিয়ার কারণে বড় ধরনের মানবিক ক্ষতি এড়ানো গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন