ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৩ মার্চ থেকে শুরু ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

৩ মার্চ থেকে শুরু ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে মঙ্গলবার (৩ মার্চ) থেকে। সম্ভাব্য ঈদের দিন ২১ মার্চ ধরে বাংলাদেশ রেলওয়ে এই বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি চূড়ান্ত করা হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে। ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকিট, ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের টিকিট। চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী একটি এনআইডি দিয়ে একবারই টিকিট কিনতে পারবেন এবং এক লেনদেনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কেনা টিকিট ফেরত বা রিফান্ডের কোনো সুযোগ থাকবে না।

অনলাইনে টিকিট না পেলে যাত্রার দিন প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ আসনের বিপরীতে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহের সুযোগ থাকবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা নিশ্চিত ও কালোবাজারি রোধে অনলাইন টিকিট বিক্রি অব্যাহত রাখা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ট্রেন চলাচল, নিরাপত্তা ও সার্ভার ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৩ মার্চ থেকে শুরু ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ