ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রতিরোধ ফাউন্ডেশন লক্ষ্মীপুর সেচ্ছাসেবী সংগঠন -এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মেহেদী হাসান সুৃমন
মেহেদী হাসান সুৃমন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

প্রতিরোধ ফাউন্ডেশন লক্ষ্মীপুর সেচ্ছাসেবী সংগঠন -এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

প্রতিরোধ ফাউন্ডেশন লক্ষ্মীপুর সেচ্ছাসেবী সংগঠন এর’ উদ্যোগে ১ম বারের মতো নিম্নবিত্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড সমসেরাবাদ এলাকায় আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘প্রতিরোধ ফাউন্ডেশন লক্ষ্মীপুর সংগঠন’- এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ম বারের মতো সংগঠনের পক্ষ প্রধান উপদেষ্টা জনাব জিয়াউল করিম জিয়া একান্ত প্রচেষ্টায়  এলাকার নিম্নবিত্ত ও অসহায় মানুষের মাঝে এই উপহার পৌঁছে দেওয়া হয়।

​প্রতিরোধ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব, সৈয়দ রশিদুল হাসান লিংকন 

​রমজানের পবিত্রতা রক্ষা এবং সামর্থ্যহীন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই সংগঠনটি এই কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের সদস্যরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে তারা ক্ষুদ্র প্রচেষ্টায় এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেছেন।

​ইফতার সামগ্রীর প্যাকেটে পিয়াজ, ডাল, তেল, চিনি, আলু, ছোলা, মুড়ি ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য প্রদান করা হয়। শারীরিক অসুস্থতার কারণে যারা আসতে পারেননি, তাদের ঘরে ঘরে গিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা এসব সামগ্রী পৌঁছে দেন।

​বিতরণকালে সংগঠনের পক্ষ থেক দায়িত্বশীল বলেন, ​"আমরা বিশ্বাস করি সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা অনেক বড় পরিবর্তন আনতে পারে। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

​স্থানীয় এলাকাবাসী এবং সুবিধাভোগীরা তরুণদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, এ ধরনের সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে সমাজের বৈষম্য কমে আসে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রতিরোধ ফাউন্ডেশন লক্ষ্মীপুর সেচ্ছাসেবী সংগঠন -এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ