রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশে থেকে পুলিশ খণ্ডিত দুটি হাত এবং স্কাউট ভবনের পাশে থেকে খণ্ডিত একটি পা উদ্ধার করেছে। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে জানা গেছে, উদ্ধারকৃত দেহের অংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত ২টার দিকে স্কাউট ভবনের সামনের সড়ক থেকে একটি পা এবং শনিবার সকাল বেলায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকার সড়ক থেকে দুটি হাত উদ্ধার করা হয়।
ওসি মোস্তফা কামাল খান বলেন, হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের পর জানা গেছে, এগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ। তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত দেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এখনও দেহের বাকি অংশ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন