চাঁদপুরের হাজীগঞ্জ বাজার-এর স্টেশন রোডের একটি মার্কেটের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস-এর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত আলী আশ্রাফ মার্কেটের মালিক নুরুন্নবী দাবি করেন, তাদের মার্কেটের ১২টি দোকানের মধ্যে ছয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ফার্নিচার, টাইলস অ্যান্ড স্যানিটারি, হার্ডওয়্যার ও পাইপের দোকান।
প্রত্যক্ষদর্শী সাবেক অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটোয়ারীসহ স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা দেখে প্রথমে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে তারা রক্ষা পেয়েছেন।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় পুরো মার্কেটটি রক্ষা পেয়েছে। তিনটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত। দুটি ইউনিট ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন