বিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নৌবাহিনী সদর দফতর মসজিদের সামনে শিশুদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ সময় শিশুদের সঙ্গে তার আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, এক শিশু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে, “আঙ্কেল, আপনি রোজা রাখেন?” প্রধানমন্ত্রী হাসিমুখে উত্তর দেন, “আমি? আমি তো রোজা রাখি।” এরপর তিনি একে একে অন্যান্য শিশুদের সঙ্গে হাত মেলান, কারও মাথায় হাত বুলিয়ে আদর করেন এবং জিজ্ঞেস করেন, “তোমরা রোজা রাখো?” শিশুদের সমবেত জবাব আসে, “আমরাও রাখি।”
প্রধানমন্ত্রী শিশু-কিশোদের সঙ্গে কিছু সময় কাটান। এক শিশু লাজুক কণ্ঠে জানান, “আজকের একটা রোজা বাদে সবগুলোই রেখেছি।” প্রধানমন্ত্রী শিশুদের ধর্মীয় অনুরাগের প্রশংসা করেন, প্রত্যেকের মাথায় হাত বুলিয়ে দোয়া দেন।
লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে প্রধানমন্ত্রী নিয়মিতভাবে এই মসজিদে জুমার নামাজ পড়ছেন। এদিন উপস্থিত শিশু-কিশোরদের চোখে আনন্দ ও বিস্ময় দেখা গেছে, যখন তারা দেশের সরকারপ্রধানকে এতটা কাছে পেয়ে তার সঙ্গে প্রাণ খুলে কথা বলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের, বিশেষ করে শিশুদের সঙ্গে সাবলীল ও মানবিক আচরণের প্রশংসা করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন