ঢাকার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করেছেন সাকিব আল হাসান-এর অনুসারীরা। ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ কার্যালয়ের সামনে এসে স্লোগান দিতে থাকে এবং পরে ভেতরে প্রবেশ করে লিখিত অভিযোগ গ্রহণের দাবি জানায়।
এ সময় কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। বড় ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট বিভাগ শেষ পর্যন্ত অভিযোগটি গ্রহণ করে। দুদকের এক কর্মকর্তা জানান, কার্যালয়ে প্রবেশ করা উশৃঙ্খল দলটি কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেছিল। অভিযোগটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুদক সূত্র জানায়, কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগ যাচাই-বাছাই করা হয়। এ ক্ষেত্রেও প্রাথমিক তথ্য বা সত্যতা না পাওয়া গেলে অভিযোগটি বাতিল করা হবে, আর প্রমাণ মিললে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন