ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার প্রধান অভিযুক্ত মাসুদ রানা কুড়িগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার প্রধান অভিযুক্ত মাসুদ রানা কুড়িগ্রামে গ্রেপ্তার

গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে জনসম্মুখে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত মাসুদ রানাকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার একটি দুর্গম চরাঞ্চল থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১, গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মাসুদ রানা কুড়িগ্রামের অনন্তপুর গ্রামের ওমর মুন্সির ছেলে। তিনি জয়দেবপুরের তালতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৬টার দিকে জয়দেবপুর থানার বিকেবাড়ি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত রিশমা খাতুন (৩০) প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ওত পেতে থাকা মাসুদ রানা তাকে পুনরায় বিয়ের প্রস্তাব দেন। রিশমা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে মাসুদ রানা পূর্বপরিকল্পিতভাবে তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। স্থানীয়রা ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত মাসুদ রানা পালিয়ে কুড়িগ্রামের উলিপুর থানার বুড়াবুড়ি গ্রামে আত্মগোপন করেন। পরে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নিহতের বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছিল। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার প্রধান অভিযুক্ত মাসুদ রানা কুড়িগ্রামে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে জনসম্মুখে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত মাসুদ রানাকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার একটি দুর্গম চরাঞ্চল থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১, গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মাসুদ রানা কুড়িগ্রামের অনন্তপুর গ্রামের ওমর মুন্সির ছেলে। তিনি জয়দেবপুরের তালতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৬টার দিকে জয়দেবপুর থানার বিকেবাড়ি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত রিশমা খাতুন (৩০) প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ওত পেতে থাকা মাসুদ রানা তাকে পুনরায় বিয়ের প্রস্তাব দেন। রিশমা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে মাসুদ রানা পূর্বপরিকল্পিতভাবে তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। স্থানীয়রা ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত মাসুদ রানা পালিয়ে কুড়িগ্রামের উলিপুর থানার বুড়াবুড়ি গ্রামে আত্মগোপন করেন। পরে র‍্যাব-১ ও র‍্যাব-১৩ এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নিহতের বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছিল। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ