ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস

ছবি: মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস

মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের বাহিরবাগ গ্রামে কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। অভিযানের সময় অভিযুক্তের ব্যবহৃত আত্মঘাতী ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানবাগ গ্রামের শফিকুজ্জামান পান্নু কুমার নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর দ্রুত প্রশাসনের কাছে পৌঁছালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত মোবাইল কোর্টের মাধ্যমে তৎপর হন।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, নদী ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ করা হবে।

এ ধরনের পদক্ষেপের মাধ্যমে নদীর ক্ষতি ও আইন লঙ্ঘনের ঘটনা কমানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করার কাজও হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের বাহিরবাগ গ্রামে কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। অভিযানের সময় অভিযুক্তের ব্যবহৃত আত্মঘাতী ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানবাগ গ্রামের শফিকুজ্জামান পান্নু কুমার নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর দ্রুত প্রশাসনের কাছে পৌঁছালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত মোবাইল কোর্টের মাধ্যমে তৎপর হন।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, নদী ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ করা হবে।

এ ধরনের পদক্ষেপের মাধ্যমে নদীর ক্ষতি ও আইন লঙ্ঘনের ঘটনা কমানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করার কাজও হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ