গৌরনদী বরিশালের গৌরনদীতে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সজল সরদার (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। একই দিন বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরদী গ্রামের ইউনুস সরদারের ছেলে সজল সরদারের সঙ্গে তার চাচা ফিরোজ সরদারের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত জমি অধিগ্রহণের প্রায় অর্ধকোটি টাকা ইউনুস সরদারের টিপসই ফেরোজ সরদার আত্মসাৎ করেন।
আহতের ভাই মো. ওলিল সরদার জানিয়েছেন, ঘটনার সময় সজল নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। এ সুযোগে ফিরোজ সরদারের ছেলে রাসেল সরদার ও তার স্ত্রী লাকি বেগম ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। সজলের চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
স্থানীয়রা রাসেল সরদার ও লাকি বেগমকে আটক করে গৌরনদী মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করেন। আহত সজলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন