দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মালিকানাধীন একটি ফ্লাওয়ার মিলে গভীর রাতে পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীদের এই তাণ্ডবে মিলের যন্ত্রপাতি ও মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অভিযোগে জানা গেছে। আজ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পুলিশ ও মিল কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত তুলে ধরে।
ঘটনাটি ঘটে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ভিমলপুর এলাকায় অবস্থিত ‘ইফতি ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রিজ’-এ। প্রতিষ্ঠানটির মালিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন।
মিলের নৈশপ্রহরী শ্রী জগদীশচন্দ্র রায়, শ্রী ফুদান মুর্মু ও শ্রী সুনিরাম মার্ডির ভাষ্যমতে, ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল প্রাচীর টপকে মিলের ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও পাইপগান উঁচিয়ে প্রহরীদের হাত-পা বেঁধে জিম্মি করে রাখে। এরপর তারা মিলের প্রধান ট্রান্সফরমারের ওয়্যারিং কেবল কেটে ফেলে এবং বেশ কিছু ইলেকট্রিক মোটর ভাঙচুর করে।
হামলাকারীরা মিলের অফিস কক্ষ থেকে সিসিটিভির হার্ডডিস্ক, কম্পিউটার, নগদ টাকা ও ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে। এমনকি তারা একটি পিকআপ ভ্যানে করে মিলের মূল সংযোগ কেবল ও ট্রান্সফরমার নিয়ে চম্পট দেয়।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে আমার দল রাষ্ট্র ক্ষমতায়, অথচ আমার মিলেই দুষ্কৃতকারীদের এমন দুঃসাহসিক হামলা। আমি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
ঘটনার খবর পেয়ে রাতেই ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহনুর রহমান শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই দুর্ধর্ষ হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন