ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষা : জাতীয় সংগীত না লিখতে পেরে ৩৮ জনই বাদ- প্রশংসায় ভাসছেন ইউএনও

সাইয়্যেদ শান্ত
সাইয়্যেদ শান্ত পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষা : জাতীয় সংগীত না লিখতে পেরে ৩৮ জনই বাদ- প্রশংসায় ভাসছেন ইউএনও
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চারটি ইউনিয়নে গ্রাম পুলিশ (মহল্লাদার) শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ বাছাই পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জনের কেউই উত্তীর্ণ হতে পারেনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মেধা যাচাইয়ে বাংলাদেশ জাতীয় সংগীত লিখতে বলা হলে কোন প্রার্থীও নির্ধারিত সময়ের মধ্যে তা শুদ্ধভাবে লিখতে পারেনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে গ্রাম পুলিশ নিয়োগ কার্যক্রম শুরু হয়েছিল। ওই নিয়োগ বাছাই পরীক্ষায় মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেন। পরীক্ষার শুরুতে সকলের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের ১৫ মিনিট সময় দিয়ে বাংলাদেশ জাতীয় সংগীত টেবিলে লিখতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউই জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় কোন প্রার্থীই মেধা পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। ফলে নিয়োগ কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের মধ্যে এই ফলাফল নিয়ে সমালোচনা দেখা দিয়েছে। কিছু মানুষ বলেন, গ্রাম পুলিশের মতো দায়িত্বময় পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও সাধারণ জ্ঞানের মান নিশ্চিত করা প্রয়োজন। অন্যদিকে, মেধা পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্তদের প্রশংসা করছেন অনেকে।

নিয়োগ বাছাই কমিটি জানায়, প্রার্থী কেউ উত্তীর্ণ না হওয়ায় পুনরায় পরবর্তী সময়ে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বলেন, শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা যাচাইতে দেখা গেছে যে কোন প্রার্থীই বাংলাদেশ জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে পারেনি। তিনি বলেন, চাকরিতে নিয়োগে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা উচিত এবং জাতীয় সংগীতের মতো মৌলিক বিষয়ে প্রার্থীদের এমন অজ্ঞতা উপস্থিত কর্মকর্তাদের হতবাক করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষা : জাতীয় সংগীত না লিখতে পেরে ৩৮ জনই বাদ- প্রশংসায় ভাসছেন ইউএনও

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ