ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ — ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে বলেন, বাংলাদেশ ব্যাংকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মব-কালচারের সূচনা হিসেবে দেখা উচিত। তিনি এই ঘটনার তীব্র সমালোচনা করে এটি “দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য” উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি ইতিমধ্যেই ফ্যাসিবাদী চাপের মধ্যে এবং সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাব বিদ্যমান। যদি বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চলতে থাকে, তবে দেশের অর্থনৈতিক অবশিষ্ট অংশও বিপর্যয়ের মুখে পড়তে পারে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারো নেই। এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের প্রতিবাদ প্রয়োজন।
ডা. শফিকুর রহমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়া, দলীয় আনুগত্য নয়, যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও দক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন