ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শরীয়তপুরে চাঞ্চল্য

সন্ধ্যায় দেবরের আত্মহত্যা, পরদিন সকালে ভাবি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যায় দেবরের আত্মহত্যা, পরদিন সকালে ভাবি
চিত্র : সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দেবরের আত্মহত্যার ২৪ ঘণ্টা না পেরোতেই তার চাচাতো ভাবি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই ও মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে পারিবারিক উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার ইফতারের পর ঢাকার মোহাম্মদপুর এলাকায় নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত সম্পর্কজনিত মানসিক চাপে তিনি এ পথ বেছে নেন।

এদিকে মিল্টনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর বুধবার সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভাবি এলিনা আক্তার। পরপর দুই আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে তিনি ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। মঙ্গলবার ইফতারের পর তার আত্মহত্যার খবর পাওয়া যায়। বুধবার তার মরদেহ গ্রামের বাড়িতে আসার কথা ছিল। এ অবস্থায় সকালে এলিনা আক্তারের আত্মহত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করতেন।

তাদের এক নিকটাত্মীয় আব্দুল খালেক মাতব্বর বলেন, দুজনের মধ্যে সম্পর্কের আভাস আগেই পাওয়া গিয়েছিল। সেই ঘটনার সূত্র ধরেই তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সন্ধ্যায় দেবরের আত্মহত্যা, পরদিন সকালে ভাবি

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ