বরিশালের বাকেরগঞ্জে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে।
ঘটনাটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে ঘটে। ডাকাতদের দলে ৭-৮ জন মুখোশধারী ব্যক্তি ছিল। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন।
ডাকাতরা চলে যাওয়ার আগে পরিবারের সদস্যদের হাতে কোরআন শরিফ ধরিয়ে শপথ করান যাতে তারা এই ঘটনা কোথাও প্রকাশ না করে। যদি কেউ ঘটনা ফাঁস করে, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন