জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর পেয়ে তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। বিষয়টি জানতে পেরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী সরাসরি ফোনে তার খোঁজখবর নেন।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎ শেষে তিনি জানান, প্রধানমন্ত্রীর আগ্রহে তার মোবাইল ফোন থেকেই জামায়াত আমিরের সঙ্গে কথা হয়। উভয়ের মধ্যে কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান হয়।
আলাপকালে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ জানান। তিনি প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান। আমন্ত্রণটি প্রধানমন্ত্রী ইতিমধ্যে গ্রহণ করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। বুধবার দুপুরে বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারতও করেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন