গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় দুইজন স্কুলছাত্র নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির ছাত্র রাফছান রাফি এবং তার সহপাঠী অনুজ মজুমদার নিহত হন। রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী গ্রামের জাহিদ মিয়ার ছেলে, আর অনুজ শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে।
স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত অনুজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রাথমিকভাবে স্থানীয়রা জানায়, তারা মোটরসাইকেলে করে উপজেলা সদরে আসার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন