চুয়াডাঙ্গা সদর উপজেলাকে মাদক, চাঁদাবাজি ও অসাধু সিন্ডিকেটমুক্ত করে একটি আদর্শ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার দুই সংসদ সদস্য। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভায় তারা এ ঘোষণা দেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্যবৃন্দ জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন। সভায় আলোচিত প্রধান বিষয়গুলো হলো । হাট-বাজার বা অন্য কোনো ক্ষেত্রে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। যুবসমাজকে রক্ষায় মাদক ব্যবসার শেকড় উপড়ে ফেলতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে মৎস্য চাষ ও অন্যান্য ব্যবসায় অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রশাসনের সকল দপ্তরের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংসদ সদস্যবৃন্দ বলেন, চুয়াডাঙ্গাকে একটি বিনিয়োগবান্ধব ও শান্তিময় উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ ও প্রশাসনকে আরও জনবান্ধব ও তৎপর হতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা-এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন