ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ বিশিষ্ট লেখক-গবেষক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ বিশিষ্ট লেখক-গবেষক

বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৯ জন কবি, লেখক ও গবেষককে মনোনীত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’-এর জন্য প্রস্তাবক কমিটির সুপারিশ এবং পুরস্কার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলা একাডেমির নির্বাহী পরিষদ এই পুরস্কার অনুমোদন দিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এ বছর কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেশের সাহিত্য ও গবেষণাক্ষেত্রে অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এবং প্রতিবছর বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন শাখায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ বিশিষ্ট লেখক-গবেষক

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৯ জন কবি, লেখক ও গবেষককে মনোনীত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’-এর জন্য প্রস্তাবক কমিটির সুপারিশ এবং পুরস্কার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলা একাডেমির নির্বাহী পরিষদ এই পুরস্কার অনুমোদন দিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এ বছর কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেশের সাহিত্য ও গবেষণাক্ষেত্রে অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এবং প্রতিবছর বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন শাখায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ