সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী আগামী বছরের ঈদুল ফিতরে পরিকল্পিতভাবে ছুটি নিতে পারলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ যাপনের এক বিরল সুযোগ তৈরি হচ্ছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, আগামী ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি কাটানোর একটি বিশেষ সুযোগ মিলতে যাচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসেবে সরকারিভাবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মোট পাঁচ দিনের ঈদের ছুটি নির্ধারিত রয়েছে।
ছুটির এই সমীকরণটি দীর্ঘ হওয়ার পেছনে মূল ভূমিকা রাখছে ২৬ মার্চের স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটি। ক্যালেন্ডার অনুযায়ী, ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) সাধারণ কর্মদিবস। তবে কোনো সরকারি চাকরিজীবী যদি এই দুই দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) সংগ্রহ করতে পারেন, তবে তিনি টানা ১০ দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন।
ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি থাকবে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ১৮ মার্চ (বুধবার) একটি কর্মদিবস পার হওয়ার পরেই ১৯ মার্চ থেকে শুরু হবে পাঁচ দিনের ঈদের আনুষ্ঠানিক ছুটি। ঈদের ছুটি শেষ হবে ২৩ মার্চ (সোমবার)। এরপরের দুই দিন অর্থাৎ ২৪ ও ২৫ মার্চ ছুটি নিলেই পরবর্তী দিন অর্থাৎ ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। এর সাথে যোগ হবে ২৭ ও ২৮ মার্চের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ ১০ দিনের এক অবকাশের সুযোগ তৈরি হচ্ছে।
এদিকে সরকারি কর্মজীবীদের জন্য এই সুযোগ থাকলেও বেসরকারি খাতে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সাধারণত তিন থেকে চার দিনের ঈদ ছুটি বরাদ্দ থাকে। তবে অনেক ক্ষেত্রে ওভারটাইম সমন্বয় বা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় ছুটি কিছুটা বাড়ানোর প্রচলন রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, উৎসবের মৌসুমে এমন দীর্ঘ ছুটির সম্ভাবনা পর্যটন খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে যারা দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ক্যালেন্ডার বেশ সহায়ক হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন