ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হত্যার হুমকি পাচ্ছি, বক্তব্যটি আমার নিজের নয়’: রোবাইয়াত ফাতিমা তনি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

হত্যার হুমকি পাচ্ছি, বক্তব্যটি আমার নিজের নয়’: রোবাইয়াত ফাতিমা তনি
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি পাঠের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন সচেতন নাগরিক সমাজ (সিসিএস)–এর সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি। তিনি দাবি করেছেন, পঠিত বক্তব্যটি তার নিজের নয় এবং তিনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তনি জানান, গত ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্যটি পাঠ করেছিলেন, সেটি সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিলের লিখিত ও স্বাক্ষরিত স্মারকলিপি। নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধেই তনি কেবল সেটি পাঠ করেন।

তনি অভিযোগ করেন, ওই সংবাদ সম্মেলনের পর থেকে তাকে ও তার পরিবারকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখানোসহ অনলাইনে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। তিনি এই পরিস্থিতিকে তার ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত সুনামের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এই ধরনের অনলাইন বুলিং, ট্রলিং এবং হুমকির বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সাইবার আইনসহ প্রচলিত অন্যান্য আইনের আওতায় মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

রোবাইয়াত ফাতিমা তনি বলেন, “গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” এ ধরনের হীন কার্যক্রম বন্ধ না হলে তিনি সর্বোচ্চ কঠোর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে জানান।

স্মারকলিপি পাঠের এই ঘটনাটি দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হত্যার হুমকি পাচ্ছি, বক্তব্যটি আমার নিজের নয়’: রোবাইয়াত ফাতিমা তনি

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ