ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঝালকাঠির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার নবনির্বাচিত দুই এমপির

মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার নবনির্বাচিত দুই এমপির
জেলা প্রশাসনের মতবিনিময়

ঝালকাঠির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য। তারা হলেন ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি–২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

রোববার (২২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন-এর সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডের স্থবিরতা কাটানো এবং জনসেবা কার্যক্রম জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্যরা সরকারি প্রতিটি দপ্তরের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তারা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপার, সিভিল সার্জন, এলজিইডি, গণপূর্ত ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, জনগণ যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দল-মত নির্বিশেষে ঝালকাঠিকে একটি আধুনিক ও বৈষম্যহীন জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

অন্যদিকে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, সরকারি সেবা অবশ্যই জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আপস করা হবে না।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের দিকনির্দেশনায় জেলা প্রশাসন ঝালকাঠির সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঝালকাঠির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার নবনির্বাচিত দুই এমপির

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ