ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চকরিয়ায় এমপির গাড়ির চাপায় শিশুর মৃত্যু

নূর মোহাম্মদ
নূর মোহাম্মদ
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

চকরিয়ায় এমপির গাড়ির চাপায় শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী আহমদ কবিরের ঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগী মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ–এর ৩ নম্বর গাড়িবহরের একটি গাড়ির চাপায় শিশুটি গুরুতর আহত হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতাল–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় এমপির গাড়ির চাপায় শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী আহমদ কবিরের ঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগী মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ–এর ৩ নম্বর গাড়িবহরের একটি গাড়ির চাপায় শিশুটি গুরুতর আহত হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতাল–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ