ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মিরপুর জাহাজবাড়ি হত্যা মামলায় শেখ হাসিনাসহ ছয় পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ, পরবর্তী শুনানি ৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

মিরপুর জাহাজবাড়ি হত্যা মামলায় শেখ হাসিনাসহ ছয় পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ, পরবর্তী শুনানি ৮ মার্চ

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে 'অপারেশন স্ট্রম-২৬'-এর নামে কথিত জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হিসেবে ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালত একই সঙ্গে পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ মার্চ নির্ধারণ করেছেন।

আজকের শুনানিতে প্রসিকিউশনের পক্ষে আদালতে সওয়াল করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

এ মামলায় মোট আসামি আটজন। আজ সবাইকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ থাকলেও কেবল দুইজন গ্রেফতার থাকায় বাকি ছয় পলাতক আসামিকে আত্মসমর্পণে বাধ্য করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। গ্রেফতার থাকা দুই আসামি হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

পলাতক ছয় আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

মামলার পটভূমি অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট 'অপারেশন স্ট্রম-২৬' নামে একটি অভিযান পরিচালনা করে এবং সেখানে ৯ জন তরুণকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে, ওই অভিযানে কথিত জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মিরপুর জাহাজবাড়ি হত্যা মামলায় শেখ হাসিনাসহ ছয় পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ, পরবর্তী শুনানি ৮ মার্চ

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে 'অপারেশন স্ট্রম-২৬'-এর নামে কথিত জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হিসেবে ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালত একই সঙ্গে পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ মার্চ নির্ধারণ করেছেন।

আজকের শুনানিতে প্রসিকিউশনের পক্ষে আদালতে সওয়াল করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

এ মামলায় মোট আসামি আটজন। আজ সবাইকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ থাকলেও কেবল দুইজন গ্রেফতার থাকায় বাকি ছয় পলাতক আসামিকে আত্মসমর্পণে বাধ্য করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। গ্রেফতার থাকা দুই আসামি হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

পলাতক ছয় আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

মামলার পটভূমি অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট 'অপারেশন স্ট্রম-২৬' নামে একটি অভিযান পরিচালনা করে এবং সেখানে ৯ জন তরুণকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে, ওই অভিযানে কথিত জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ