বাজারে ধানের দাম ভালো থাকায় এবারও ইরি-বোরো ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন পঞ্চগড়ের কৃষকরা। জেলাজুড়ে এখন চলছে বোরো ধানের কচি চারা রোপণের ধুম।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য জেলার তুলনায় পঞ্চগড়ে কিছুটা দেরিতে বোরো ধানের চারা রোপণ শুরু হয়। যারা আগেভাগে চারা রোপণ করেছেন, তারা এখন আগাছা পরিষ্কার, কীটনাশক প্রয়োগ ও সার দেওয়ার কাজে ব্যস্ত।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি ইরি-বোরো মৌসুমে জেলার পাঁচটি উপজেলায় হাইব্রিড ও উফশী মিলিয়ে মোট ৩৩ হাজার ৯৯৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ২১ হেক্টরে হাইব্রিড এবং ২৪ হাজার ৯৭৩ হেক্টরে উফশী জাতের ধান চাষ করা হবে। এ পর্যন্ত ১৪ হাজার ৪৯০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, বোদায় সর্বোচ্চ ১১ হাজার ৩৮০ হেক্টর এবং দেবীগঞ্জে ১০ হাজার ২৯১ হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে। তেঁতুলিয়ায় ৪ হাজার ৯২৫, আটোয়ারীতে ৪ হাজার ৩ এবং সদর উপজেলায় ৩ হাজার ৩৯৫ হেক্টর জমিতে ধান চাষ হবে।
বোদা উপজেলার কৃষক রফিকুল ইসলাম জানান, ধানের দাম এখনো ভালো থাকায় এবার পাঁচ বিঘা জমিতে বোরো চাষ করেছেন তিনি। আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলনের আশা রাখছেন। তবে গত মৌসুমে আমন ধানে লোকসানের কথা উল্লেখ করে সদর উপজেলার কৃষক আবু জানান, এবার বোরো কমিয়ে ভুট্টা ও বাদাম চাষে মনোযোগ দিয়েছেন।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন জানান, গত মৌসুমে কিছুটা পোকামাকড়ের আক্রমণ সত্ত্বেও বাম্পার ফলন হয়েছিল। এবারও আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় সঠিক পরিচর্যা করতে পারলে ভালো ফলনের প্রত্যাশা করছেন তারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন